চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
জনাব এইচ, এম, কবির হোসেন
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, ঝালকাঠি
জনাব এইচ. এম. কবির হোসেন ৩০ নভেম্বর ২০২৫ তারিখে ঝালকাঠি জেলায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। তিনি ৪র্থ বিসিএস ব্যাচের একজন সদস্য এবং তার সার্ভিস আইডি নম্বর ২০১০২০৪১৬২। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এলএল.বি (সম্মান) ও এলএল.এম ডিগ্রি অর্জন করেন। শিক্ষা জীবন শেষ করার পর তিনি দ্য মিলেনিয়াম ইউনিভার্সিটিতে এক বছর শিক্ষকতা করেন এবং ঢাকা জেলা আইনজীবি সমিতিতে দুই বছর নয় মাস আইন পেশায় নিয়োজিত ছিলেন। তার নিজ জেলা পটুয়াখালী।
তিনি বরগুনা জেলায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে বিচার বিভাগীয় কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি বরিশাল জেলায় সহকারী জজ, ঝালকাঠী জেলায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, গোপালগঞ্জ জেলায় সিনিয়র সহকারী জজ, মেহেরপুর জেলায় যুগ্ম জেলা ও দায়রা জজ এবং ঝালকাঠী জেলায় যুগ্ম জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেন।
কর্মজীবনে তিনি দেশ ও দেশের বাইরে ভারতে প্রশিক্ষণ গ্রহণ করেছেন।